বিএম কলেজে ছাত্রশিবিরের ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশাল সরকারি বিএম কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে। প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর দক্ষিণাঞ্চলের বৃহৎ এ প্রতিষ্ঠানে শিবিরের এ উদ্যোগকে স্বাগত জানায় কলেজের শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা  এবং স্বতস্ফূর্তভাবে চিকিৎসা গ্রহণ করে।

বরিশালের ঐতিহ্যবাহী শেরেবাংলা মেডিকেল কলেজের ৬ জন ডাক্তার ছেলে ও মেয়েদের আলাদা ক্যাম্পে ২ টি টিম দ্বারা চিকিৎসা সেবা পরিচালনা করেন । মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কলেজের লাইব্রেরি ভবনে এই সেবা দেয়া হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) কলেজের মূল ভবনে শিবিরের এই বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম চলবে।

চিকিৎসার পাশাপাশি বিভিন্ন ধরনের ঔষধ প্রদান করা হয়। ফ্রি চিকিৎসা ক্যাম্পিং নিয়ে বিএম কলেজ শিবিরের সভাপতি সাহেদ খান বলেন, আমাদের ছাত্র-ছাত্রী ভাই বোনেরা পড়াশোনাসহ বিভিন্ন বাস্তবতার মুখোমুখী থাকার কারণে সময় নিয়ে কলেজ থেকে দূরে কোথাও গিয়ে চিকিৎসা নেয়ার সুযোগ অনেকেই বের করতে পারে না। কিন্তু সুস্বাস্থ্য ও সুন্দর মন পড়াশোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের ভাই বোনদের জন্য চিকিৎসা সহজ করতেই কলেজে আমরা ডাক্তার এনে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেছি।

ছাত্রশিবির শিক্ষার্থীদের জন্য এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে জানিয়ে তিনি বলেন, কলেজে পড়াশোনার পরিবেশ বজায় রাখতে শিবিরের নিত্য নতুন কার্যক্রমগুলো সবাই খুব সাদরে গ্রহণ করছে৷  প্রেসবিজ্ঞপ্তি

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top