মাহমুদুল হাসান, বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের উদ্যোক্তা জামাল হোসেন উদ্ভাবন করেছেন সাশ্রয়ী হাই পাওয়ার স্টক চুলা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এ চুলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
নবউদ্ভাবিত এ চুলা প্রচলিত চুলার তুলনায় জ্বালানি সাশ্রয়ী। কাঠ, পাতা কিংবা কয়লা—যেকোনো জ্বালানি দিয়েই এটি সহজে জ্বলে। এতে ধোঁয়া হয় না এবং দ্রুত রান্না সম্পন্ন করা যায়। স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগ জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
জানা গেছে, জামাল হোসেন এ চুলা বাণিজ্যিকভাবে বিক্রি করে থাকেন। তাঁর কাছে দুই ধরনের চুলা পাওয়া যায়—সিঙ্গেল ও ডাবল। সিঙ্গেল চুলার দাম ১ হাজার ৮০০ টাকা এবং ডাবল চুলার দাম ২ হাজার ৫০০ টাকা। চুলাগুলো পাওয়া যাবে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজের গেটে অবস্থিত জামাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এন্ড স্যানিটারি হাউজে। যোগাযোগ: 01857806997
শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাৎ, বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যক্ষ সৈয়দ এনামুল হক, সহকারী অধ্যাপক মো. আব্দুল লতিফসহ স্থানীয় বিশিষ্টজনেরা।




