এইচ.এম.খলিল, বাকেরগঞ্জ
বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে হেলাল উদ্দিন আহমেদ কলেজে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হেলাল উদ্দিন কলেজের অধ্যক্ষ নূর দারাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক অধ্যাপক ওমর ফারুক।
বিশেষ অতিথি ছিলেন হেলাল উদ্দিন আহমেদ কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহামুদুন্নবী তালুকদার।
এছাড়া স্থানীয় রাজনীতিবিদ, অভিভাবক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




