নিজস্ব প্রতিবেদক::
বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, কালবেলা পত্রিকার বরিশাল ব্যুরো চীফ এবং হিজলা উপজেলা সদরস্থ বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০০২ ব্যাচের মেধাবী শিক্ষার্থী প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
বড়জালিয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মকবুল আলম (মানিক মিয়া) প্রতিষ্ঠিত ইকরা হিফজুল কোরআন মাদ্রাসা মিলনায়তনে শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমা অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুমের এসএসসি ব্যাচের বন্ধু মোঃ দলিলুর রহমান। সঞ্চালনা করেন মরহুমের এসএসসি ব্যাচের আরেক বন্ধু ও বাহেরচর ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ইংরেজী শিক্ষক মাস্টার ইয়াছিন হেলাল।
এতে প্রধান অতিথি ছিলেন আরিফিন তুষারের সম্মানিত পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন ভুইয়্যা।
বিশেষ অতিথি ছিলেন ইকরা হিফজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ গুলজার আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার মোঃ আব্দুল জব্বার। মরহুমের স্মৃতিচারণ করেন তার এসএসসি ব্যাচের বন্ধু ও সাওড়া সৈয়দখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার মনিরুজ্জামান প্রমুখ। এছাড়াও মরহুমের এসএসসি ব্যাচের স্কুল বন্ধুরাসহ এলাকার গন্যমান্য ব্যক্তির্গ ও মাদ্রাসার ছাত্রগণ উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন, ইকরা হিফজুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ জালাল উদ্দিন।




