বরিশাল জার্নাল ডেস্ক
ঝালকাঠি পৌর শহরে তিন নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে পাওয়া যায় ১৭ পিস ইয়াবা।
আটকরা হলেন সোনিয়া (৩৫), শারমিন বেগম (৩২) ও মনি আক্তার (৩৭)।
গতকাল বুধবার সন্ধ্যায় শহরের কাঠপট্টি খেলার মাঠ সংলগ্ন উদ্বোধন সুপার মার্কেটের সামনে থেকে আটক হন তারা।
ডিবির পরিদর্শক (ওসি) মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলছিলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত হয় এই অভিযান।
তিনি জানিয়েছেন, তল্লাশির সময় সোনিয়ার হ্যান্ডব্যাগ থেকে উদ্ধার করা হয় সাদা পলিথিনে মোড়ানো ১৭ পিস ইয়াবা, মাদক বিক্রির ৭ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ।
আটক তিন নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।




