বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলা জেলার বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় বাউফল উপজেলার নূরজাহান গার্ডেনের কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপস্থিত সকল সদস্যের কণ্ঠভোটে ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মনিরুল ইসলাম সভাপতি এবং দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি আবদুল মালেক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
সহ-সভাপতি: দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি মো. নাছির পাটোয়ারি, দৈনিক বরিশাল সময়ের প্রতিনিধি কাজী মো. বাবুল, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম রুবেল।
যুগ্ম সাধারণ সম্পাদক: দৈনিক ঢাকা টাইমসের প্রতিনিধি মো. রিয়াজ উদ্দিন বাদশা, দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মো. বাবুল পালোয়ান।
সাংগঠনিক সম্পাদক: দৈনিক নয়া দিগন্ত ও বরিশাল জার্নাল পত্রিকার প্রতিনিধি মো. মিজানুর রহমান। অর্থ সম্পাদক: দৈনিক আজকের বরিশাল পত্রিকার প্রতিনিধি মো. ফোরকান হোসেন। দপ্তর সম্পাদক: দৈনিক জনবাণী পত্রিকার প্রতিনিধি মো. ছোবাহান হাওলাদার।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।




