মোঃ নাঈম, লালমোহন
লালমোহন-তজুমদ্দিন প্রচার মিডিয়া হাউজের উদ্যোগে আয়োজিত মফস্বল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শনিবার বেলা তিনটায় লালমোহন হাই স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় ।নবীন ও প্রবীণ প্রায় শতাধিক সংবাদকর্মীর উপস্থিতিতে প্রাণবন্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিডিয়া হাউজের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এম এ হাসান।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মিডিয়া হাউজের উপদেষ্টা মুহাদ্দিস মুহাম্মদ আবদুল হক। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন তজুমদ্দিন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ ও আলেমে দ্বীন মাওলানা মোঃ আখতার উল্লাহ। প্রধান আলোচক হিসেবে কর্মশালায় মফস্বল সাংবাদিকতা : বাস্তবতা ও চ্যালেঞ্জ’ বিষয়ের উপরে আলোচনা উপস্থাপন করেন দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চিফ আযাদ আলাউদ্দিন।
‘সংবাদ ও মোবাইল সাংবাদিকতা’ বিষয়ের উপর আলোচনা উপস্থাপন করেন দৈনিক আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মোঃ ইউনুস শরীফ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাহিত্যিক ও ইসলামী ব্যাংক হাসপাতাল নয়া পল্টনের প্রশাসনিক ইনচার্জ কাজী মোঃ শাহে আলম। তিনি
‘ডিজিটাল ক্যাম্পেইন প্রয়োজনীয়তা ও পদ্ধতি প্রেক্ষিত নির্বাচন’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন ।




