জুবাইর আল হাদী, ঝালকাঠি
ঝালকাঠিতে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশ ‘জুলাইয়ের মায়েরা’ শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অন্তরা হালদার এবং সঞ্চালনা করেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন।
অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মায়েরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ‘জুলাইয়ের মায়েরা’ তাদের সন্তানের আত্মত্যাগের স্মৃতি তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন। উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং একটি বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।




