৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা ছাত্রশিবিরের র‍্যালি

 

মোঃ মিজানুর রহমান , বোরহানউদ্দিন (ভোলা): বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি করেছে ভোলা জেলা শাখা। বৃহস্পতিবার(৬ই ফেব্রুয়ারি) আসরের নামাজের পর বোরহানউদ্দিন উত্তর বাসস্ট্যান্ড থেকে এই রেলি শুরু হয়ে দক্ষিণ বাস স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা জেলা শাখার সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে কয়েকশো শিবির নেতাকর্মী র্যালিতে অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির ভোলা জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন, সাবেক জেলা সভাপতি, আকতার হোসেন। উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল যায়েদ, বোরহানউদ্দিন উপজেলা সভাপতি রাকিব আল হাসান, পৌরসভা সভাপতি আতিকুররহমান।

এ সময় ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন। শিবির মেধাবী ছাত্রদের সংগঠন। জুলুম নির্যাতন করে শিবিরকে অতীতেও দমানো যায়নি, ভবিষ্যতেও দমানো যাবে না,ইনশাআল্লাহ। এদেশে ফ্যাসিবাদের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা হলে ইসলামী ছাত্রশিবির তা রুখে দিবে।
উল্লেখ্য ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top