মির্জাগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

উত্তম গোলদার, মির্জাগঞ্জ, পটুয়াখালী

মির্জাগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন পটুয়াখালী জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

সোমবার(৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক ছাড়াও বক্তব্য রাখেনপটুয়াখালী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, বাংলাদেশ সেনাবাহিনীর মির্জাগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর মোঃ ইমরাউল কায়েস ইমরুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন নান্নু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ফরাজী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাগঞ্জ উপজেলা আমির মোঃ সিরাজুল হক ও মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিম আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সাগর নামে এক শিক্ষার্থীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এছাড়াও মতবিনিময় সভায় বিভিন্ন বিষয়ে সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরে সুধীজনদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রাজ্জাক সিকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম সিয়াম, সুবিদখালী বাজার সার-বীজ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি মাওলানা মোঃ ফরিদ উদ্দীন হাওলাদার, কাঠাঁলতলী আকতার হোসেন চেীধুরী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ গাজী মোঃ বজলুর রহমান, দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন খান, সাংবাদিক কামরুজ্জামান বাঁধন ও এনজিও প্রতিনিধি মোঃ কাওসার হোসেন প্রমূখ।

সভায় আসন্ন দুর্গাপূজা, মা ইলিশ রক্ষা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত সরকারি দপ্তরের সেবা নিশ্চিতকরণ এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

সভা শেষে উপজেলার সুবিদখালী বাজারের সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন অতিথিবৃন্দ এবং পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন। এ সময় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সার্বিক সহযোগিতার নিশ্চয়তা দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top