আগৈলঝাড়ায় পূজা উদযাপন কমিটির সাথে বিএনপি নেতার মতবিনিময়

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)

হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আগৈলঝাড়া উপজেলাধীন সকল দূর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মত বিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ারস বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান।

আগৈলঝাড়া উপজেলা সদর দুর্গা মন্দির মাঠে  এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক যতীন্দ্রনাথ মিস্ত্রির সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক দীনেশ বাবু, পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল ঘটক, যুবদল বরিশাল জেলা উত্তরের সদস্য রাশেদুল ইসলাম টিটন, উপজেলা যুবদলের আহবায়ক শোভন আহমেদ মনির মোল্লা, সদস্য সচিব সাইফুল ইসলাম শিপন সহ অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top