মেহেন্দিগঞ্জ পৌর জামায়াতের অফিস উদ্বোধন

 

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ

মেহেন্দিগঞ্জে বাংলাদেশ জামায়তে ইসলামীর পৌর শাখার অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে পাতারহাট আব্দুল্লাহপুর থানা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নে এ অফিস উদ্বোধন করা হয়।

পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা মাহবুবুর রহমান এর সঞ্চালনায় ও পৌর আমির মাওলানা আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য ও বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুজ জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, উপজেলা জামায়াতের আমির মাওলানা সহিদুল ইসলাম সহ জামায়তে ইসলামীর ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top