মনপুরায় দ‌রিদ্র জনগোষ্ঠির বসতঘর রক্ষায় মানববন্ধন ও বি‌ক্ষোভ

 

মনপুরা (ভোলা) প্রতি‌নি‌ধি : ভোলার মনপুরায় পা‌নি উন্নয়‌ন বো‌র্ডের নতুন চলমান বে‌ড়িবাঁধ পুরনো বাঁধ থেকে কিছুটা স‌রি‌য়ে করার দাবিতে মানবন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (২৬ ডিসেম্বর) বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে উপ‌জেলার প্রেসক্লা‌বের সাম‌নে প্রায় ঘন্টাব‌্যাপী মানববন্ধন ক‌রেন উপ‌জেলার হা‌জিরহাট ইউ‌নিয়‌নের চর‌ফৈজউ‌দ্দি‌ন গ্রামের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ। প‌রে তারা বি‌ক্ষোভ মি‌ছিল নি‌য়ে উপ‌জেলা প‌রিষ‌দের সাম‌নে অবস্থান নেন। এরপর এর প্রতিকার চে‌য়ে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার মাধ‌্যমে জেলা প্রশাস‌কের কা‌ছে স্মারক‌লি‌পি প্রদান ক‌রেন।

এসময় বক্তারা ব‌লেন, মনপুরা উপ‌জেলাকে নদী ভাঙন থে‌কে রক্ষায় পা‌নি উ‌ন্নয়ন বো‌র্ডের হাজার কো‌টি টাকার প্রকল্পের কাজ চলমান র‌য়ে‌ছে। এ‌তে মনপুরা উপ‌জেলাবাসী অ‌নেক খু‌শি; কিন্তু হা‌জিরহাট ইউ‌নিয়‌নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়া‌র্ডের চর‌ফৈজউ‌দ্দি‌ন গ্রা‌মের পূর্ব পাশের পুরাতন বে‌ড়ি বাঁধের ম‌ধ্যে নতুন বে‌ড়িবাঁধ‌টি নির্মাণ করা হ‌লে বে‌ড়িবাঁ‌ধের সা‌থে প্রায় ২ হাজার বসতঘর ক্ষ‌তিগ্রস্ত হ‌বে। এ‌তে চরমভা‌বে  ক্ষ‌তিগ্রস্ত হ‌বেন ওইসব অসহায় ও হতদ‌রিদ্র প‌রিবারগু‌লো। তাই নতুন বে‌ড়িবাঁধ‌টি পুরান বে‌ড়িবাঁ‌ধের থে‌কে ৫০-৬০ মিটার স‌রিয়ে কর‌লে এই ক্ষ‌তি ‌থে‌কে রক্ষা পা‌বে ওই প‌রিবারগু‌লো। তাছাড়া এই ২ হাজার অসহায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পক্ষে টাকা খরচ করে বসতঘর সরিয়ে নেয়া সম্ভব নয়। তাই দ্রুত নতুন বেড়িবাঁধটি পুরনো বাঁধ থেকে স‌রি‌য়ে নির্মাণ করার উ‌দ্যোগ গ্রহ‌ণের জন‌্য জেলা প্রশাসক ও পা‌নি উন্নয়ন বো‌র্ডের কা‌ছে দাবি ক‌রেন তারা।

এ সময় বক্তব‌্য রা‌খেন হা‌জিরহাট ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান আব্দুল মান্নান হাওলাদার, হাজিরহাট ইউ‌নিয়‌নের ৮ নম্বর ওয়া‌র্ডে ইউ‌পি সদস‌্য জামাল উ‌দ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মিজানুর রহমান পলাশ, হাজিরহাট ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবক দ‌লের সভাপ‌তি আব্দুল হা‌লিম মোল্লা সহ মানবন্ধ‌ন ও বিক্ষোভ মিছিলে ওই এলাকার ক‌য়েক শত নারী ও পুরুষ অংশগ্রহণ ক‌রেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান বলেন, নতুন বেড়িবাঁধ সরিয়ে নির্মাণ করার ব্যাপারে সাধারন মানুষের মানববন্ধন ও বিক্ষোভের কথা শুনেছি। এবং জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেয়েছি। আশা করি চিহ্নিত এলাকা পরিদর্শন করে এব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে জানানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top