মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন : পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধা বঞ্চিতদের নিয়ে গণ ইফতারের আয়োজন করেছে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়ন (পশ্চিম) যুবদল।
বুধবার (১৮ মার্চ) বড়মানিকা ইউনিয়ন মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বড়মানিকা ইউনিয়ন (পশ্চিম) যুবদলের আহ্বায়ক রিয়াজ হাওলাদারের সভাপতিত্বে ও সদস্য সচিব জামাল হাওলাদারের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, সহ সভাপতি শহিদুল আলম নাসিম কাজী ও ফিরোজ কাজী, উপজেলা বিএনপির সদস্য সচিব আজম কাজী।
উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার ও সাধারণ সম্পাদক জসিম খান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল মওলবী ও মাসুদ হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিতি ছিলেন।
মানিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার পূর্ববর্তী আলোচনা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করা হয়।




