বরিশাল জার্নাল ডেস্ক : বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮মার্চ) বিকেল ৫ টায় কলসকাঠী বিএম একাডেমির মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কলসকাঠী ইউনিয়নে জামায়াতের সভাপতি মাওলানা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ মাহমুদুন্নবী তালুকদার।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ী ও উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




