মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে শহীদদের। এ উপলক্ষে উপজেলার ৭ (সাত) জন শহীদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান সম্পন্ন হয়।
বোরহানউদ্দিন উপজেলায় মোট ৯ জন জুলাই-শহীদ রয়েছেন। এর মধ্যে শহীদ দীপ্ত দে’কে মাদারীপুরে এবং শহীদ মোঃ জামাল হোসেনকে ঢাকা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।
এছাড়া, শহীদ ও আহত পরিবারের সদস্যদের নির্ধারিত বাসে জেলার মূল কর্মসূচিতে পাঠানো হয়। পাশাপাশি ধর্মীয় উপসনালয়গুলোতে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।




