মেহেন্দিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক::
মেহেন্দিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যা ৭ টায় মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বরিশাল-৪ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, উপজেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা ইব্রাহীম খলিল, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ শফিকুল ইসলাম, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আমানুল্লাহ বাকের, মাওলানা মনিরুজ্জামান আবদুল্লাহ, মাওলানা আক্তার হোসেন, মাষ্টার আমজাদ হোসেন, মাষ্টার ইমরান হোসেন, মাওলানা রিয়াজ উদ্দিন ও মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।
সমাবেশ ও গণমিছিলে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে  উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top