বোরহানউদ্দিনে জামায়াতের কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ

 

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলার উদ্যোগে শুক্রবার (১ আগস্ট) সকালে বোরহানউদ্দিন মডেল মসজিদ অডিটোরিয়ামে কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার আমীর মাস্টার জাকির হুসাইন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিম।

বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ। সমাবেশে সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাকসুদুর রহমান।

বক্তারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে সংগঠনের তৃণমূল প্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাওয়াতি কাজকে সুসংগঠিত ও গতিশীল করতে এই ধরনের আয়োজন সময়োপযোগী।

প্রতিনিধি সমাবেশে বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে আগত প্রায় ৫০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top