বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে যুবকদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ শনিবার বানারীপাড়া বায়তুন নাজাত মসজিদ কমপ্লেক্সে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী বানারীপাড়া উপজেলা যুব বিভাগের সেক্রেটারী হাসিবুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ মাও. মো: মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা যুব বিভাগের সভাপতি মো: নুরুল হক সোহরাব, সেক্রেটারী মো: আসাদুজ্জামান সবুজ, বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাৎ, সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসেন মোজাম্মেল, পৌর জামায়াত আমীর কাওসার হোসাইন, বাইশারী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও. মো: আতিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ মো: আব্দুর রব প্রমুখ।




