উলানিয়ায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশ জামায়াতে ইসলামী উলানিয়া উত্তর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এ বি এম নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী অধ্যাপক জসিম উদ্দিন এর সঞ্চালনায় ২২ মার্চ শনিবার বিকাল ৪টায় উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মাহে রমজানের গুরুত্ব-তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, মেহেন্দীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান, মাস্টার মোহাম্মদ আলী, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আকতার হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেহেন্দীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।


মাহফিলে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top