বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু করলেন এমপি মাসুদ

বরিশাল জার্নাল ডেস্ক

পটুয়াখালীর বাউফলে সাধারণ মানুষের সমস্যা দ্রুত শোনা ও সমাধানের লক্ষ্যে ‘জনতার কল সেন্টার’ সেবা উদ্বোধন করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে কল সেন্টারটির উদ্বোধন করেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, জনগণের অভিযোগ ও সমস্যা দ্রুত সময়ের মধ্যে জানার এবং কার্যকর সমাধান নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উপজেলার মানুষ সরাসরি তাদের প্রয়োজন, অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ জনসেবাকে আরো মানবিক ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি দক্ষ টিম সার্বক্ষণিকভাবে কল সেন্টার পরিচালনা করবে এবং প্রাপ্ত সমস্যাগুলোর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেদোয়ান উল্লাহ, উপজেলা শিবির সভাপতি আরিফ হোসাইন, পটুয়াখালী জেলা শিবিরের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম নুর, জামায়াতকর্মী হেলাল মুন্সিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top