চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মোয়াযযাম হোসাইন হেলাল বলেছেন, শেখ হাসিনা ছিল ভারতের দালাল। ভারত তাকে আশ্রয় দিয়ে এটা প্রমানিত করেছে। বৈষম্যবিরোধী ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে সেখানে গিয়ে আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ে এখনো ষড়যন্ত্র করেছে।
শনিবার বিকালে ভোলার চরফ্যাশন ব্রজগোপাল টাউন হল চত্বরে জামায়াতের প্রতিনিধি সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাসেম সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বরিশাল অঞ্চলিক টিমের সদস্য মাওলানা একে এম ফখর উদ্দিন খান রাজী, সাবেক ভোলা জেলা আমির অধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তফা কামাল, ভোলা জেলা আমির মাষ্টার মো. জাকির হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা মোঃ হারুন অর রশিদ, জামায়াত নেতা ও সুপ্রিম কোটের সিনিয়র আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন, ভোলা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ বক্তব্য রাখেন।




