ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ ও সম্মুখযোদ্ধাদের সংবর্ধনা

 

জুবাইর আল হাদী, ঝালকাঠি

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঝালকাঠিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘জুলাই শহিদ, আহত ও সম্মুখ সারির যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারবর্গ, আহত ও সম্মুখ সারির যোদ্ধারা। তাদের মাঝে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে দোয়া ও নিরবতা পালন, প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা প্রদর্শন, একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মাননা প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top