চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চরফ্যাশন উপজেলার শাখার ২০২৫-২০২৬ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
২৭ ডিসেম্বর, শুক্রবার সকাল ৮টায় চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি -বার্ষিক সম্মেলন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো: মাহাবুব আলমের পরিচালনায় মো: শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদকও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মো:মহিবুল্লাহ জিহাদি।
প্রধান আলোচক ছিলেন ভোলা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: ইসমাইল হোসেন মনির ও লালমোহন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুল মালেক। দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ আবুল কাসেম। অন্যদের মধ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নজরুল ইসলাম, চরফ্যাশন পৌরসভার জামায়াতের আমির অধ্যাপক মামুন আলম, চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট এনামুল হক রায়হান প্রমুখ।
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২০২৬ সালের জন্য চরফ্যাশন উপজেলার কমিটি ঘোষণা করেন। এতে মো:মাহাবুবুর রহমান (সভাপতি), ডা:মো:ইলিয়াস (সহসভাপতি),মো:শামসুদ্দিন (সাধারণ সম্পাদক), জয়নাল আবেদীন ভূটু (সহসাধারণ সম্পাদক), মো:রবিউল আলম (সাংগঠনিক সম্পাদক), নজরুল ইসলাম (কোষাধ্যক্ষ,দপ্তর ও পাঠাগার),মো:আ: রহমান প্রচার (সম্পাদক),মো:ইসমাইল ( ট্রেড ইউনিয়ন সম্পাদক), মো:মাকসুদুর রহমান (প্রশিক্ষণ ও সাংস্কৃতিক সম্পাদক) ও আ:আজিম (সাহায্য ও পূনর্বাসন সম্পাদক) দায়িত্ব পেয়েছেন।




