চরফ্যাশনের বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব আলমের মৃত্যুবার্ষিকী

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক ভোরের কাগজের চরফ্যাশন উপজেলা প্রতিনিধি এআর সোহেব চৌধুরীর বাবা মাহাবুব আলমের ৭ম মৃত্যুবার্ষিকী ২৩ সেপ্টেম্বর সোমবার।

এ উপলক্ষে এদিন বাদ জোহর চরফ্যাশন থানা মসজিদ ও খাসমহল জামে মসজিদে দোয়া মিলাদ এবং চরফ্যাশন জনতা রোডে আলাউদ্দিন তালুকদার বাড়ি সংলগ্ন আশ্রাফিয়া এসহাকিয়া হাফিজি মাদ্রাসায় কুরআন খতম এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব আলম তার কর্মময় জীবনে রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকল শুভাকাঙ্ক্ষীসহ আত্মীয়স্বজনের উপস্থিতি কামনা করেছে তার পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top