গৌরনদী (বরিশাল)সংবাদদাতা : গৌরনদী উপজেলার পৃথক দুইটি টি দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছেন। গৌরনদীর চাঁদশী বাজার সংলগ্ন এলাকায় চলন্ত ভ্যান থেকে পড়ে মিন্টু হাওলাদার (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়। তিনি পাশের আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের মরহুম কেতাব আলী হাওলাদারের ছেলে।
মিন্টু হাওলাদার প্রতি দিনের মতো সোমবার সকালে গৌরনদী উপজেলার মাহিলাড়া কাঁচাবাজার থেকে ভ্যান গাড়িতে মাল নিয়ে ফিরছিলেন,পথিমধ্যে অসাবধানতা বসত ভ্যান থেকে পড়ে মিন্টু গুরুতর আহত হন। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া জানান, গৌরনদীর মহিলাড়া বাজার থেকে কাঁচামাল ক্রয় করে ব্যাটারিচালিত ভ্যানযোগে চেঙ্গুটিয়া বাজারের উদ্দেশে যাচ্ছিলেন মিন্টু পথে চাঁদশী এলাকায় পৌঁছলে চলন্ত ভ্যান থেকে পাকা রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা মিন্টু হাওলাদারকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অপর দিকে, উপজেলার নওয়াপাড়া গ্রামে সোমবার সকালে বসতঘর থেকে গোয়ালঘরে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক সরদার (৬৫)নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ফারুক সরদার জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নওয়াপাড়া গ্রমের মরহুম আকুব্বর সরদারের ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া জানান, ফারুক সরদার সকালে তার বসতঘর সংলগ্ন গোয়াল ঘরে যাওয়ার পথে রান্না ঘরের বিদ্যুতের সংযোগ লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।




