হিজলায় জামায়াতের সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা গৌরবদী ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন সভাপতি মাওলানা ছালাহউদ্দিন এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মাওলানা কবির হোসেন এর পরিচালনায় স্থানীয় কাকুরিয়া বাজারে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক মোহাম্মদ আবদুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন জেলা মজলিশে শুরা সদস্য ও হিজলা উপজেলা আমীর অধ্যাপক নুরুল আমীন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল শহর শাখার সাবেক সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, ৪নং বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহে আলম চৌধুরী সামু,  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইউসুফ, শ্রমিক কল্যাণ ফেডারেশন হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ ফরিদ উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন হিজলা গৌরবদী ইউনিয়ন সভাপতি মাওলানা শিবলী নুমান, হিজলা গৌরবদী ইউনিয়ন জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম, মৌলভী আবদুস সাত্তার, মোঃ নুরুল ইসলাম, মোঃ সিরাজ খান, মোঃ সরোয়ার আলম, মোঃ সিদ্দিক, মোঃ আবদুল জলিল, হিজলা গৌরবদী ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, মোঃ শাহিন আলম, হাফেজ লোকমান হোসেন প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top