মনপুরায় কম্পিউটার ব্যবসায়ী সংগঠনের নতুন কমিটি

মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরায় কম্পিউটার ব্যবসায়ী সংগঠনের  নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ শাহিনকে সভাপতি, মোঃ নুরবীকে সাধারণ সম্পাদক ও মোঃ মহিব্বুল্যাহ ইলিয়াছকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। রবিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় কমিটি গঠন উপলক্ষে হাসিব কম্পিউটারে এক সভা অনুষ্ঠিত হয়।

মনপুরা কম্পিউটার ব্যবসায়ী সংগঠনের সাবেক সিনিয়ার সহ-সভাপতি দুলাল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদসদের সিদ্ধান্তক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয় । পাশাপাশি পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

অন্যান্যের মধ্যে নতুন কমিটিতে দুলাল চন্দ্র দাসেকে সিনিয়ার সহ-সভাপতি, মোঃ ওসমান গনীকে সহ-সভাপতি, মোঃ মনিরকে যুগ্ন সম্পাদক,মোঃ ইলিয়াছ সানিকে কোষাধ্যক্ষ, মোঃ শাহাবুদ্দিনকে সহ-কোষাধ্যক্ষ, মোঃ ছাইফুল ইসলামকে প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়াও সংগঠনের কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, মোঃ রায়হান রাজ, মোঃ নয়ন, মোঃ মাকসুদ, মোঃ শাকিল ও তানজিল হাসান। মনপুরা কম্পিউটার ব্যবসায়ী সংগঠনের  নবগঠিত কমিটিকে উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top