হিজলায় জামায়াতের কোরআন বিতরণ

মোহাম্মাদ এমদাদ হোসাইন, হিজলা: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়তে ইসলামী হিজলা উপজেলাধীন হরিনাথপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ধনুসিকদার বন্দরের ব্যবসায়ীদের মাঝে বিনামুল্যে কোরাআন বিতরণ করা হয়। ১৭রমজান মঙ্গলবার বাদ জোহর ধনুসিকদার বন্দরের বড় মসজিদের সামনে এ কর্মসুচী পালন করা হয়।

কোরআন বিতরণ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বড় মসজিদের ইমাম ও থতিব মাওলানা মোঃ রুহুল আমিন। আরো বক্তব্য রাখেন হিজলা উপজেলা ইমাম সমিতির সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মো: আবুল কালাম, বাংলাদেশ জামাযাতে ইসলামী হরিনাথপুর ইউনিয়নের সভাপতি মো: রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো: মোজাম্মেল হক ভুইয়া, সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন।

এই কর্মসুচী সম্পর্কে সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন বরিশাল জার্নালকে বলেন, পবিত্র রমজান কোরআন নাযিলের মাস আর আমরা চেষ্ঠা করছি মানুষ যাতে কোরআন পড়ে ও কোরআন বুঝে নিজের জীবনকে গড়তে পারে। সেজন্যই আমরা এই অর্থসহ কোরআন বিনামুল্যে মানুষের মাঝে বিতরণ করছি। এর ধারাবাহিকতায় আজ এই বাজারের ব্যবসায়ীদের মাঝে বিতরণ করছি।

তিনি বলেন, তাছাড়াও আজকের দিনটি আমাদের মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ কারন এইদিনে (১৭ রমজান) ইসলামের প্রথম সশস্র যুদ্ধ বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। যে যুদ্ধে মুসলমানরা সংখ্যায় নগন্য হওয়া সত্ত্বেও রোযা পালন অবস্থায় ইমানের শক্তিতে বলিয়ান হয়ে বিপুল সংখ্যক কাফির বাহিনীর বিরুদ্বে জয়ী হয়েছিলেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top