মাহমুদুল হাসান, বানারীপাড়া : বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বানারীপাড়া উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৮ই মার্চ) বাইতুন নাজাত কমপ্লেক্সে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বানারীপাড়া উপজেলা সভাপতি কাজী মোঃ আলী হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা নায়েবে আমির ও বরিশাল-২ আসনের জামায়াত মনোনীত সংসদ প্রার্থী মাস্টার আব্দুল মান্নান,।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকদের শুধু শিক্ষক হলেই চলবে না, একজন শিক্ষককে বাবার মতো সন্তানকে স্নেহ করার মতো আদর্শবান শিক্ষক হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বরিশাল জেলা সভাপতি অধ্যাপক সৈয়দ আহমদ খান, বানারীপাড়া উপজেলা জামায়াত আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ বরিশাল জেলা সভাপতি মাওলানা সাইদুর রহমান সেলিম সহ উপজেলার অন্যান্য শিক্ষকবৃন্দ।




