সাওতুল কুরআন রিয়্যেলিটি শো’র বরিশালের অডিশন সম্পন্ন

 

নিজস্ব প্রতিবেদক : আমান সিম সাওতুল কুরআন-২০২৫ রিয়্যেলিটি শো সিজন১১ এর বরিশাল বিভাগের অডিশন শুক্রবার বরিশাল প্রেসক্লাব হল রুমে অনুষ্ঠিত হয়েছে। জি টিভিতে প্রচারিত আমানসিম সাওতুল কুরআন ২০২৫ এর বরিশাল জোন পরিচালক সাইফুল ইসলাম সাঈফীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান সিম এর বরিশাল জোন ম্যানেজার জনাব মাহমুদ হাসান মিঠু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন সাবেক কাউন্সিলর ও আইডিয়াল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মাহমুদ বেগ, আমান সিমের বরিশাল জোনের এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মনিরুল ইসলাম।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ‘সাওতুল কুরআন’ সিজন- ১ এর চ্যাম্পিয়ন আশিক মুস্তাভি এবং সহকারি বিচারক ছিলেন ক্বারী মাসউদ বিন মোস্তফা।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন- আমান সিম এবং আমরা মহাগ্রন্থ আল কুরআনের এ আয়োজনের সাথে থাকতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করি। আমি বিশ্বাস করি, চাইলেই সকলের সুযোগ হয় না কুরআনের খেদমতে অংশগ্রহণ করার, এটাও আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। আমরা “সাওতুল কুরআন রিয়্যেলিটি শো প্রোগ্রাম যতদিন চলবে আমান সিম ততদিন প্রোগ্রাম বাস্তবায়নের সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, এমনিভাবে কোরআনের আরো বেশি প্রোগ্রাম আয়োজন করা প্রয়োজন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিযোগী,অভিভাবক-অভিভাবিকা এবং বিচারকমণ্ডলী। অনুষ্ঠান শেষে দুইজনকে ইয়েস কার্ড এবং চারজনকে ওয়েটিং কার্ড প্রদান করা হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top