আগৈলঝাড়ায় অপহৃত ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষার্থী অপহৃত ছাত্রীকে উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। এ ঘটনায় অপহরণকারীকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের সুমন সরদারের মেয়ে ও সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী সামিয়া আক্তার দোলাকে স্কুলে আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল কালুপাড়া গ্রামের মাসুম মোল্লার ছেলে আবিদ মোল্লা। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দোলার ভাড়াটিয়া বাসার নিচ থেকে গত ১৭ এপ্রিল রাত সাড়ে ১১টায় সাদিয়া আক্তার দোলাকে অপহরণ করে নিয়ে যায় আবিদ মোল্লা।

এ ঘটনায় ছাত্রীর পিতা সুমন সরদার বাদী হয়ে গত ২১ এপ্রিল আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। ছাত্রীর পিতা সুমন সরদার জানান, আমার মেয়ে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলো। আমার মেয়েকে অপহরণ করার কারণে এবার সে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সমীর জানান,  সোমবার সকালে আবিদ মোল্লার বাকাল গ্রামের এক আত্মীয়র বাড়ি থেকে অপহৃতা সামিয়া আক্তার দোলাকে উদ্ধার করা হয়। অপহৃতা সামিয়া আক্তার দোলাকে বরিশাল শেবাচিম হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য ওসিসিতে প্রেরণ করা হয়েছে। এছাড়া সোমবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালের সামনে থেকে অপহরণকারী আবিদ মোল্লাকে বরিশাল র‌্যাব-৮ এর টহল দল গ্রেপ্তার করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top