বোরহানউদ্দিনে গাজা সেবনের দায়ে একজনকে কারাদণ্ড ও জরিমানা

মোঃমিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে মাদক (গাঁজা) সেবন করার অপরাধে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড ও ৩০০০ টাকার অর্থদণ্ড প্রদান করা ভাম্যমান আদালত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানা পুলিশের সহোযোগিতায় বোরহানগন্জ বাজারে অভিযান চালানো হয়। এসময় পক্ষিয়া ইউনিয়নের নয় নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল(২৮) কে হাতেনাতে আটক করা হয়।

জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে সহকারী কমিশনার ভূমি ও বোরহানউদ্দিন পৌরসভার প্রশাসক মোঃ মেহেদী হাসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মাদকাসক্ত ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড ও ৩০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top