নিজস্ব প্রতিবেদক
বাবুগঞ্জ উপজেলার ৩ নং দেহেরগতি ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমানকে বুধবার দুপুর ২টার দিকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর একটি দল।
ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগের এই সহ-সভাপতিকে গ্রেফতার করা হয়। এ ব্যাপরে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
কোন মামলায় গ্রেফতার হলেন তা জানতে চাইলে ওসি বলেন পরে জানানো হবে।




