লেবাননে ৩ ইসরাইলি ট্যাংক ধ্বংস, নিহত ৮ সেনা

দখলদার ইসরায়েলের ট্যাংক লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা জানিয়েছে, শুধুমাত্র আজ বুধবারই ইসরায়েলিদের তিনটি ট্যাংক ধ্বংস করেছে তারা। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, হিজবুল্লাহ ইসরায়েলের তিনটি মারকাভা ট্যাংক ধ্বংস করার দাবি করেছে। এই ট্যাংকগুলো মারুন আল-রাস গ্রামের দিকে আসছিল। তখন এগুলোকে লক্ষ্য করে রকেট ছোড়া হয়।

এর আগে এই এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদের সম্মুখ লড়াই হয়েছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আজ ইসরায়েলি সেনারা বিভিন্ন দিক দিয়ে লেবাননে প্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু তাদের সফলভাবে আটকে দিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। আর প্রথমদিনের এই সফলতাকে একটি কৌশলগত বিজয় হিসেবে বিবেচনা করছে দলটি। এছাড়া এটি যোদ্ধাদের মনোবলও বৃদ্ধি করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এদিন যুদ্ধক্ষেত্রে ৮ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরাইলি বাহিনী। সেনাদের মৃত্যুর তথ্য জানিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, ৮ জনের মধ্যে ৪ জন ইগোজ ইউনিটের সেনা ছিলেন। এছাড়া লেবাননে স্থল হামলা চালাতে গিয়ে আরও ৭ সেনা গুরুতর আহত হয়েছেন।

ইসরায়েল সেনাদের মৃত্যুর তথ্য আনুষ্ঠানিকভাবে জানানোর আগেই হিজবুল্লাহ জানায়, তারা দখলদার সেনাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছে। হিজবুল্লাহ আরও জানায়, দক্ষিণ লেবাননে অন্তত তিনটি গ্রামে ইসরায়েলিদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top