বানারীপাড়ায় জামায়াত ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাস্তা মেরামত

 

মাহমুদুল হাসান, বানারীপাড়া প্রতিনিধি

বানারীপাড়া থানার চাখার ইউনিয়নে দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে থাকা প্রধান সড়কের মেরামতের কাজ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জামায়াতের যুব বিভাগ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা।

চাখার বাজার হয়ে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে মীরেরহাট ও লস্করপুরের প্রধান সড়কটি এলাকার অন্যতম ব্যস্ততম সড়ক। বড় বড় গর্তে ভরা এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটতো, গাড়ি উল্টে যেত। এলাকাবাসী বারবার উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও রাস্তাটির সংস্কার হচ্ছিল না। অবশেষে জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনগুলোর স্বেচ্ছাশ্রমে এ মেরামতের কাজ শুরু হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের কষ্ট থেকে আমাদের মুক্তি দিতে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা শুধু রাজনীতি করে না, সমাজের কল্যাণেও কাজ করছে।

আয়োজক নেতৃবৃন্দ বলেন, আমরা মানবতার কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। ইনশাআল্লাহ, আগামীকাল ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবো।

স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতের কাজে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত সভাপতি সহিদুল ইসলাম চাখারি, যুব বিষয়ক সম্পাদক আরাফা আর ইসলাম, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি তারেক হোসেন, যুব সেক্রেটারি হাফেজ সাইদুল ইসলাম, যুব সহসেক্রেটারি জহিরুল ইসলাম, এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এলাকাবাসী মনে করছেন, জনকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ মানুষের আস্থা ও ভালোবাসা বাড়িয়ে দিচ্ছে জামায়াতে ইসলামী ও যুব জামায়াতের প্রতি। সচেতন মহলের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং তরুণ প্রজন্মকে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অনুপ্রাণিত করবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top