বানারীপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

 

কাওসার হোসাইন, বিশেষ প্রতিনিধি : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া পৌর শাখার আয়োজনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জোহর নামাজ শেষে বানারীপাড়া প্রেসক্লাবের সামনে সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে এটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার দাওয়াহ সম্পাদক মুহাম্মদ নেয়ামত উল্লাহ। আরও উপস্থিতি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া থানা শাখার সভাপতি এম আতিকুল ইসলাম ওসমানী, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ গোলাম রাব্বি সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক, ও শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা দেশের সকল হত্যা ও ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। এ ছাড়াও তারা বলেন, এদেশে ধর্ষণ, গুম, খুন, চাঁদাবাজি সহ সকল রাহাজানি বন্ধ করতে হলে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া থানা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ ওসমান গনীর দোয়া মোনাজাতের মধ্য দিয়ে মানববন্ধন শেষ হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top