বাকেরগঞ্জ দারুল উলুম একাডেমীতে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী

এইচ এম খলিল, বাকেরগঞ্জ

বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডে অবস্থিত দারুল উলুম একাডেমির দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী রোববার ১৪ সেপ্টেম্বর দুপুরে একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

দারুল উলুম একাডেমির পরিচালক মাওলানা জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুল্লাহবী তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর পৌর আমির মাওলানা নুরুল হক।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসার অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের নিয়ে দোয়া মোনাজাত করেন অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top