নিজস্ব প্রতিবেদক
বাকেরগঞ্জ উন্নয়ন ফোরাম, বরিশালের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা মঙ্গলবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ডাক্তার ইকবালুর রহমান সেলিমের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন হাওলাদারের পরিচালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জের গণমানুষের নেতা মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।
এছাড়া বক্তব্য রাখেন ডক্টর অধ্যাপক এস এম মাহফুজুর রহমান, মাওলানা শাহাদাত হোসাইন শামিমউদ্দিন। উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জাহিদ হাসান, অ্যাডভোকেট জাকির হোসেন, অধ্যাপক জাহাঙ্গীর কবিরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।




