বরিশালে হাম আক্রান্ত দুই শিশুর মৃত্যু

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগজুড়ে আক্রান্ত ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া দুই শিশু হলো, বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের পান্না খানের পাঁচ মাস বয়সি ছেলে মো. ইমাম এবং বরগুনার আমতলী উপজেলার আবু বক্করের নয় মাস বয়সি ছেলে আবু সালেহ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন হাম আক্রান্ত শিশুকে ভর্তি করা হয়েছে। বর্তমানে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯১ জন শিশু। চলতি বছরের ৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ৩১০ জন শিশু চিকিৎসা নিয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল মোনায়েম সাদ বলেন, প্রতিদিন হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। জাগো নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top