গৌরনদীতে জামায়াত ও বিএনপির মনোনয়নপত্র দাখিল

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
(সোমবার ২৯ ডিসেম্বর) সকালে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিমের নিকট বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান এবং বিএনপির মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন নিজ নিজ দলের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলকালে উভয় দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top