নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানার লতা ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন আমীর মোঃ অহিদুল ইসলাম এর সভাপতিত্বে একতা কলেজ মিলনায়তনে ইফতার মাহফিল ১০ মার্চ সোমবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য ও কাজীরহাট থানা আমীর মাওলানা আবুল হোসেন।

মাহফিলে ইউনিয়নের বিভিন্ন শ্রেনী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ জনগন উপস্থিত ছিলেন।




