কলসকাঠী বিএম একাডেমির এডহক কমিটির প্রথম সভা

এইচ এম, খলিল বাকেরগঞ্জ : বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কলসকাঠী বিএম একাডেমীর নবাগত এডহক কমিটির প্রথম সভা ২১শে মে বুধবার  সকাল ১০টায় একাডেমীর সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় এডহক কমিটির সভাপতি এইচ এম হাসান ইমাম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএম একাডেমীর সাবেক সভাপতি ও কলসকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত হোসেন হাওলাদার।

এডহক কমিটির ৪ জন সদস্য উপস্থিত ছিলেন। তার হলেন, সদস্য সচিব ও বিএম একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, অভিভাবক সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মৃধা, শিক্ষক সদস্য মোহাম্মদ হারুন অর রশিদ ভূইয়া। উপস্থিত ছিলেন কলসকাঠী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আরিফুল করিম দুলাল। এছাড়া বিএনপি ও জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য, ছাত্র অভিভাবক, শিক্ষক- শিক্ষিকা  উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top