আগৈলঝাড়ায় দোকানে দুর্ধর্ষ চুরি

 

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব পয়সার হাটে গত শুক্রবার ভোররাতে কথা এবং জারা ইলেকট্রনিক্সের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। দোকানের মালিক মোঃ মহিন বক্তিয়ার জানান, তার দোকানে থাকা ত্রিশটি, ল্যাপটপ একটি আইপিএস দুইটি, এক্সট্রা কম্পিউটার মনিটর, মাইক্রোস্কোপ, হট এয়ার গান, মোবাইলের পাওয়ার সাপ্লাই, তাতাল, আইসি প্রোগ্রামিং করা বক্স, সহ প্রায় ৮ লাখ ২১ হাজার টাকার মত মালামাল চুরি করে নিয়ে যায়।

দোকানে থাকা সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজে দেখা যায় লিয়াকত বাহাদুরের পুত্র সাইফুল বাহাদুর মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। সহযোগী আরো দুজন মজিদ ভান্ডারীপুত্র সুমন ভান্ডারী, মৃত খোকন হালদারের পুত্র পাপন হালদার চুরির সাথে জড়িত ছিল। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পরে সুমন এবং সাইফুল কে আগৈলঝাড়া থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top