মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর মির্জগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে দুর্বৃত্তয়ান থেকে বিদ্যালয় রক্ষা ও এডহক কমিটিতে ইউনিয়ন বিএনপির দলীয় প্যাডে ৫ নেতার স্বাক্ষরিত চিঠিতে আওয়ামী লীগের এক নেতাকে পূনর্বাসন করার চেষ্টার প্রতিবাদে এক `প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিদ্যালয় মাঠে এলাকাবাসী ও ইউনিয়ন বিএনপির একাংশ এই সভার আয়োজন করে।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কাকড়াবুনিয়ায়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চান শরীফ মৃধা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাকড়াবুনিয়ায়া ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মোঃ শাহজাহান মিয়া, কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ আবদুল গফফার মাষ্টার, কাকড়াবুনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সমাজসেবক মাওলানা মোঃ হারুন অর রশিদ, বিএনপি নেতা মোঃ আবদুল রশিদ হাওলাদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিবাদ সভায় বক্তরা বলেন, কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা এডহক কমিটিতে ইউনিয়ন বিএনপির দলীয় প্যাডে নামের তালিকা দেয়ার কোন নিয়ম নেই। প্রতিবাদ সভার মাধ্যমে এই বিদ্যালয়কে দুর্বৃত্তয়ানের কবল থেকে মুক্তি ও এছাড়াও ইউনিয়ন বিএনপির নেতার স্ত্রীকে বিদ্যালয়ে ম্যানিজিং কমিটির সভাপতি করার জন্য প্রধান শিক্ষককে দলীয় প্যাডে ৫ নেতার সুপারিশের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানান। এ বিষয়ে প্রশাসনের এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।




