তজুমদ্দিনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আ.আহাদ, তজুমদ্দিন (ভোলা)

ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার(৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তাফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

র‌্যালিটি বাজার প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তাফা মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব ওমর আসাদ রিন্টু। এছাড়াও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এবং বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য তৈরি করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top