জাতীয় গ্রিডের বিদ্যুৎসহ তিন দাবি মনপুরা জামায়াতের

মোঃ মহিব্বুল্যাহ( ইলিয়াছ), মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরা উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় মোঃ আব্দুর রহিমের সঞ্চালনায় এবং মোঃ মাওঃ আবু সুফিয়ানপর সভাপতিত্ব সামবেশ শুরু হয়।

সামবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যাপক ফখরুদ্দিন খান রাজি,
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ভোলা জেলা আমির মাষ্টার মোঃ জাকির হোসেন।
প্রধান বক্তা হিসেব উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ হারুনুর রশিদ।

আরো উপস্থিত ছিলেন ভোলা জেলার ওলামা বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, মনপুরা উপজেলা আমির মাওলানা আমিরুল ইসলাম জসিম, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরনবী শিবলী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আলাউদ্দিন ফরাজি , শুরা সদস্য মাওলানা আবু সুফিয়ান, মাওলানা অলিউল্লাহ, ১ নং মনপুরা ইউনিয়নের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান নিজামী , মাওলানা আব্দুল হক আব্বাসী, মাওলানা মোঃ হারুনুর রশিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে, অধ্যাপক ফখরুদ্দিন খান রাজি বলেন, জনগণের মুক্তির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামের ছায়াতলে সকলকে আসার আহ্বান জানাচ্ছি। তিনি উপজেলা নেতৃবৃন্দের প্রাণের দাবিগুলো উপরস্থ পর্যায়ে জোড় দাবি জানাবেন বলে আশ্বস্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্য মনপুরা উপজেলা আমির মাওলানা আমিরুল ইসলাম জসিম ৩টি দাবি উপস্থাপন করেন, সেগুলো হলো- চর নিজামকে মনপুরার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের অংশে পুনরায় বহাল করা, মনপুরায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ প্রদান এবং পাতইল্লার চরের খাস জমির বন্দোবস্তের দাবি করেন তিনি।

মাষ্টার মোঃ জাকির হোসেন সকলের প্রতি আগামী দিনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সংসদে পাঠানোর জানান আহ্বান জানন। মাওলানা কাজী হারুনুর রশিদ তার বক্তব্যে, প্রত্যেকটি মানুষকে কোরআনের অর্থ সহকারে পড়ে বাস্তব জীবনে আমল করার করার তাগিদ দেন।

হাফেজ মাওঃ রফিকুল ইসলামের দোয়া মুনাজাতের মাধমে আনুষ্ঠান শেষ হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top