মোহাম্মাদ এমাদাদ হোসাইন, হিজলা থেকে
বরিশাল-৪ (হিজলা, মেহন্দিগঞ্জ ও কাজিরহাট) আসনের বাংলাদেশ জাময়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মো: আব্দুল জব্বারের মত বিনিমিয় সভা হিজলা উপজেলা জামায়াত কার্য়ালয় অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রিন্টিং ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও রিপোর্টাররা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি মো: আমিনুল ইসলাম খসরু, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন। স্থানীয়ভাবে শুভেচ্ছা বক্তব্য রাখেন বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহান শাহ মো: সামু চৌধুরী, জাময়াত হিজলা উপজেলা আমীর অধ্যাপক নুরুল আমিন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াত হিজলা উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম।
অধ্যাপক মাওলানা মো: আব্দুল জব্বার তার বক্তব্যে বলেন, বিগত ১৬ বছর পর এরকম একটি অনুষ্ঠানের মাধ্যমে আমরা মত প্রকাশের সুয়োগ পেয়েছি, যা আওয়ামী দুঃশাসনের ঐ আমলে কল্পনাতীত ছিল। সাবেক খুনি ফ্যাসিষ্ট সরকার যতবারই ক্ষমতায় এসেছে ভিন্ন ধরনের কিছু স্মৃতি রেখে গেছে যেমন আয়নাঘর যা কোন ডিকশনারিতেই আপনারা খুঁজে পাবেন না। ভিন্নমতকে ধমনের এক পৈশাচিক হাতিয়ার হিসেবে বছরের পর বছর গুম করে সেখানে রেখে নির্য়াতন করা হত।
তিনি বলেন, ছাত্র ও আপামর জনতার বিপ্লবের মুখে মন্ত্রী, এমপি থেকে শুরু তাদের সমর্থক জাতীয় মসজিদের ইমাম পর্য়ন্ত পালিয়ে যায় যা ইতিহাসে বিরল। আমরা এদেশটাকে এমনভাবে গড়তে চাই যেখানে থাকবে না কোন অন্যায়, অবিচার, চাদাবাজি, টেন্ডারবাজি, খুন-গুম ও দুর্নীতি।
অধ্যাপক জব্বার আরো বলেন, আর আমরা যদি বিজয়ী হতে পারি জনগণ যদি আমাদের সমর্থন করে তাহলে হিজলা, মেহন্দিগঞ্জ ও কাজিরহাটের অবহেলিত বিচ্ছিন্ন জনপদকে দেশের মুলধারার সাথে একীভূত করা হবে। এই এলাকার বিচ্ছিন্ন অঞ্চলগুলোকে দেশের সাথে সংযুক্ত করা হবে। এই জনপদে অল্প সময়ের মধ্যে দুর্নীতি রোধ করে কল্পনাতীত উন্নয়ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




