নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ পৌরসভার উদ্যোগে সহযোগী সদস্য শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি মিলনায়তনে জামায়াতের মেহেন্দিগঞ্জ উপজেলা মজলিশে শুরা ও কর্ম পরিষদের সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ ও মজলিশে শুরার অন্যতম সদস্য মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক আমির সাইফুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরকালে নাজাতের জন্য দেশ থেকে সকল মতবাদের কবর রচনা করে ইসলাম কায়েম করাই রাসুলের প্রধান দায়িত্ব ছিল। আমাদেরও মৌলিক দায়িত্ব তাই হওয়া উচিত।
পৌরসভা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা কর্মপরিষদ ও মজলিশে শুরা সদস্য, মেহেন্দিগঞ্জ পৌরসভার সাবেক আমির হাফেজ শফিকুল ইসলাম, মেহেন্দিগঞ্জ পৌরসভার সাবেক আমির মাওলানা অলিউল্লাহ, সাবেক সেক্রেটারি কাজী মঈনুদ্দিন।




