বরিশাল জার্নাল ডেস্ক
মাহাবুবুর নামের ১১ বছর বয়সী ছেলেটি বৃহস্পতিবার সকাল সাতটার দিকে বরিশাল বিমানবন্দর, হরিনাফুলিয়া এলাকার কটুরাকাঠি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা থেকে হারিয়ে গেছে। সে ওই মাদ্রাসার জামাতে উর্দু খানা পড়ুয়া ছাত্র।
মাহবুবুরের পিতার নাম দীল মোহাম্মদ, মাতার নাম মোছা: চায়না খাতুন ঠিকানা : গ্রাম: গাবলা ভাটই বাজার, জেলা ঝিনাইদহ।
হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো কালো গেঞ্জি ও পাজামা।
কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে কটুরাকাঠি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। যোগাযোগ : মো: মহাসিন, মোবাইল ফোন নং 01968912997




